NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

প্রধানমন্ত্রীর সঙ্গে ফেরদৌস-তারিন-হৃদিসহ ৮ শিল্পীর সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৩০ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে ফেরদৌস-তারিন-হৃদিসহ ৮ শিল্পীর সাক্ষাৎ

ঢাকা: মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র '১৯৭১ : সেইসব দিন' দেশজুড়ে মুক্তি পাচ্ছে ১৮ আগস্ট শুক্রবার। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার গণভবনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে সিনেমাটির পোস্টার তুলে দিয়েছেন নির্মাতা হৃদি হক, অভিনয়শিল্পী লাকী ইনাম, চিত্রনায়ক ফেরদৌসসহ আট সদস্যের প্রতিনিধিদল।

নন্দিত অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা এটি। সিনেমাটি সম্পর্কে তাঁর মূল্যায়ন- ‘১৯৭১ সেই সব দিন– তীব্র ভালোবাসা আর আশা-আকাঙ্ক্ষার গল্প। শুধু সময়টা ১৯৭১। তাই এর গল্প দর্শককে কাঁদাবে-হাসাবে সেই সঙ্গে একাত্তরকে অনুভব করাবে।’

'১৯৭১ : সেইসব দিন'-এর মূল গল্প ভাবনা ড. ইনামুল হকের। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প।

 

সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজও করেছেন।