NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

আমি এখন আরো বেশি নির্ভীক, লজ্জাহীন : পূজা ভাট


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৮ এএম

আমি এখন আরো বেশি নির্ভীক, লজ্জাহীন : পূজা ভাট

প্রথমবারের মতো বিগ বসের ঘরে পা রাখেন বলিউডের জনপ্রিয় নির্মাতা মহেশ ভাটের কন্যা অভিনেত্রী পূজা ভাট। সদ্যই শেষ হওয়া ‘বিগ বস ওটিটি টু’ আসরে সেরা ৫ জনে জায়গা করে নেন তিনি। 

কেমন ছিল পূজার জন্য বিগ বসের অভিজ্ঞতা? ভারতীয় সংবাদমাধ্যমের এমন এক প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী জানান, ‘‘এত মানুষের ভালোবাসা পেয়ে আমি অভিভূত। আমার মনে হয়, অনেক আগে সিনেমা ছেড়ে ‘বিগ বস’-এ আসা উচিত ছিল।’’

কেন অংশ নিয়েছিলেন এই প্রতিযোগীতায়, সেটা জানিয়ে পূজা বলেন—‘আমাকে অনেকেই বারণ করেছিল বিগ বসে অংশ না নিতে। তবে আমার এমন কিছু করতে ইচ্ছে হয়েছিল, যা আমাকে হয় ডুবিয়ে দিবে নয়তো ভাসাবে। অনেক মানুষ আমাকে না করেছিল। বলেছিল, এই শো’তে অংশগ্রহণ করলে আমি লোকের চোখে খারাপ হয়ে যাবো। কিন্তু আমি তাদের কারো কথাই শুনিনি। আমার মধ্যে একটা জেদ ছিল যে এবার অংশ নিতেই হবে।’

এ প্রতিযোগিতায় অংশ নিয়ে পূজার জীবনে অনেক কিছু বদলে গেছে। বিষয়টা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। পূজার ভাষ্য—‘‘আমার মনে হয়, ‘বিগ বস’-এ আসার পর আমি আরো বেশি নির্ভীক, লজ্জাহীন হয়েছি। আমি আরো খোলামেলা কথা বলতে চাই, পরিপূর্ণভাবে জীবনে বাঁচতে চাই।’’

বিগ বসের চূড়ান্ত পর্বে বাদ পড়েন পূজা। কিন্তু প্রতিযোগীতা থেকে বেরিয়ে এসে একবারের জন্যও ‘বিগ বস’ নিয়ে খারাপ কিছু বলেননি তিনি। উল্টো জানিয়েছেন, বাবা মহেশ ভাটের অনুরোধে বিগ বসের ঘরে যেতে রাজি হয়েছিলেন। আর আজ যখন ফিরেছেন, তখন অনেকের ভালোবাসা পেয়েছেন।