NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ফার্মেসী কাউন্সিল থেকে স্টেট ইউনিভার্সিটিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ১১:২৯ এএম

ফার্মেসী কাউন্সিল থেকে স্টেট ইউনিভার্সিটিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি

ঢাকা: গত ১৮ আগস্ট ২০২৩ এ বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক ‘১৩ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে শিক্ষার্থী ভর্তির বিষয়ে নিষেধাজ্ঞা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি এসইউবি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদে উল্লিখিত এসইউবির ফার্মেসি বিভাগ সম্পর্কে প্রদত্ত তথ্যগুলি সঠিক নয়। এসইউবি কে ফার্মেসী কাউন্সিল থেকে কোন নিষেধাজ্ঞা দেয়া হয়নি। বরং সম্প্রতি উক্ত বিভাগের অ্যাক্রেডিটেশন (অভিস্বীকৃতি) নবায়ন করা হয়েছে। উল্লেখিত সংবাদের শিরোনামে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা উল্লেখ করায় শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাই বিভ্রান্তি নিরসনে এসইউবি কর্তৃপক্ষ সঠিক তথ্য উপস্থাপনের প্রয়োজনীতা অনুভব করছে।

এসইউবি এর ফার্মেসি বিভাগ বাংলাদেশের একটি স্বনামধন্য বিভাগ যেটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে ২০০৪ সাল থেকে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাঁদের একটি প্রতিনিধি দল সম্প্রতি এসইউবি এর ফার্মেসি বিভাগ পরিদর্শন করেন এবং বিভাগের অ্যাক্রেডিটেশন (অভিস্বীকৃতি) নবায়ন করে একটি পত্র প্রদান করেন। 

উল্লেখ্য যে, বর্তমানে ফার্মেসি বিভাগে ৩ জন অধ্যাপক, ১ জন সহযোগী অধ্যাপক ও ৭ জন সহকারী অধ্যাপক সহ মোট ২৬ জন স্থায়ী শিক্ষক কর্মরত আছেন। এই বিভাগে ৩ টি রিসার্চ ল্যাব এবং একটি এনিমেল হাউসসহ মোট ১৪ টি ল্যাবরেটরী রয়েছে যা HPLC, FT-IR, UV-Vis Spectrophotometer, Rotary tablet machine, Biochemical analyzer, Clean room technology সহ অসংখ্য আধুনিক যন্ত্রপাতি দ্বারা সমৃদ্ধ এবং শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষাদান এবং দক্ষ ও যোগ্য ফার্মাসিষ্ট হিসেবে গড়ে তুলতে ব্যবহৃত হচ্ছে। 

এছাড়াও ফার্মেসি বিভাগের প্রায় তিন হাজারেরও বেশি বই এবং জার্নাল দ্বারা সমৃদ্ধ একটি আধুনিক সেমিনার লাইব্রেরি (লাইট হাউস) এবং আলাদা জার্নাল রুম আছে, যেখানে একশত এর অধিক শিক্ষার্থীর অধ্যায়নের সুব্যবস্থা আছে। একইসাথে একটি মেডিসিনাল প্লান্ট গার্ডেন রয়েছে যেখানে ওষুধি গুণসম্পন্ন অসংখ্য গাছ রয়েছে। 

এসইউবি কর্তৃপক্ষ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানিয়েছে।