NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

মন্ট্রিয়লে জাবির সিএসই বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৭ এএম

মন্ট্রিয়লে জাবির সিএসই বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলা

উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) গ্র্যাজুয়েটদের বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১২-১৩ আগস্ট কানাডার মন্ট্রিয়লে এ মিলনা মেলা অনুষ্ঠিত হয়। জাবির সিএসই বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিন কাটে আড্ডা, কচি-কাঁচাদের আনন্দমেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠান, আর দেশীয় খাবারের মাধ্যমে। দ্বিতীয় দিন সবাই মিলে বাইরে পার্কে ঘোরাঘুরি, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা আর মনে জমে থাকা গল্প বলার মাধ্যমে দিনটিকে আকর্ষণীয় করে তোলা হয়। বিশেষ করে দিন দুটোকে ফ্রেমে ধরে রাখতে যেন এক অলিখিত প্রতিযোগিতার হিড়িক পড়ে গিয়েছিল। পুরো বিশ্ববিদ্যালয় জীবনটাই যেন আবার নতুন সঞ্জীবনী শক্তি নিয়ে হুট করে ফিরে এসেছিল মন্ট্রিয়লের মিলন মেলায়।

এতো বছর পর এতো মানুষের সঙ্গে দেখা হওয়ার পরও কারোই যেন মনেই হয়নি মাঝখানে অনেক সময় কেটে গেছে। সবাই যেন একেবারেই কাছের, সব সময়ের চেনা জানা মানুষ, স্বজন। গ্র্যাজুয়েটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর বাংলাদেশ থেকে শিক্ষকদের ভার্চুয়াল অংশগ্রহণ অনুষ্ঠানকে যেন ভিন্ন মাত্রা দেয়।