NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

টোকিওতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৫ এএম

টোকিওতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা

জাপানের টোকিওর লিটল বাংলাদেশখ্যাত এলাকা কিতা ওয়ার্ডে হিগাশি জুজোর শিমিন হলে গত ২০ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা হয়েছে।

সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা তাজউদ্দিন মাহমুদ রবি চৌধুরী। তিনি তার বক্তব্যে ৭৫-এর ১৫ আগস্ট নৃশংস ঘটনার সাথে জড়িতদের যারা এখনও বিদেশে পালিয়ে আছেন, তাদের দেশে এনে বিচারের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পুনরায় জয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ গড়ায় সবার প্রতি সহযোগিতার অনুরোধ জানান।

 

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ জাপান শাখার আহ্বায়ক এ কে এ বশির উদ্দিন । তিনি তার বক্তব্যে খুনীদের বিচার ও শাস্তি কার্যকর করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে স্বাধীনতাবিরোধী এবং দেশবিরোধী ষডযন্ত্রকারীদের থাকার কোনো অধিকার নেই। 

বিশিষ্ট মুক্তিযোদ্ধা অজিত কুমার বড়ুয়া যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে দেশ স্বাধীন করতে দেশের সব মানুষকে সংগঠিত করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা দেবার কথা বলেন। সেই সাথে এমন নৃশংস ঘটনার নিন্দা প্রকাশ করে নতুন প্রজন্মকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন নেওয়াজ শরীফ, অসিত রায়, সাইদুর রহমান সাঈদ, এইচএম শাহারিয়ার জামান, মো. তানজিল আহমেদ অয়ন ও মো. তানজিম প্রমুখ। সভার শেষ পর্যায় এসে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে  একুশে আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সভা পরিচালনা করেন যুগ্ম-আহ্বায়ক এম এ মামুন। সভায় হল ভর্তি ছাত্রজনতা ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সবার জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়।