NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

কাকে বিয়ে করছেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ১০:২২ পিএম

কাকে বিয়ে করছেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’

বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম। যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের হাবু ভাই চরিত্রে বেশি পরিচিত। 

জানা গেছে, পারিবারিক আয়োজনেই শুক্রবার (২৫ আগস্ট) বিয়ে সম্পন্ন হবে এই অভিনেতার। পাত্রীর নাম তুলতুল। তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন। 

চাষী আলম জানান, পারিবারিক পছন্দেই বিয়ে করছেন তিনি। বিয়ের পর হানিমুনে ইউরোপে যাওয়ারও ইচ্ছে রয়েছে তার। 

 

‘ব্যাচেলর পয়েন্ট’র এই অভিনেতা বলেন, ‘কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল। আমাদের সকলেরই পছন্দ হয়েছে মেয়ে। এখন আমাদের বাড়িতেই গায়ে হলুদের আয়োজন চলছে। আগামীকাল গুলশানে একটি রেস্তোরায় বিয়ের অনুষ্ঠান হবে।’

চাষী আলম বলেন, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে হানিমুনে ইউরোপে যাওয়ার ইচ্ছে আছে। তার আগে আমার হাতে কিছু কাজ রয়েছে। সেগুলো সম্পন্ন করেই হানিমুনে যাবো।’

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে বেশ জনপ্রিয়তা পান চাষী আলম। এরপর নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে। সবশেষ গত ঈদে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’ বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে।