NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিধ্বস্ত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:১৪ এএম

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ব্যবহৃত একটি এফ/এ-হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ক্যালিফোর্নিয়া রাজ্যের সান দিয়েগোতে স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বিমানটিতে শুধুমাত্র একজন পাইলট ছিলেন।

নৌবাহিনীর বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটও নিহত হয়েছেন।

নর্থ ক্যারোলিনার চেরিপয়েন্টে অবস্থিত সেকেন্ড এয়ার মেরিন এয়ারক্রাফট এবং মেরিন কর্পস এয়ার স্টেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠানো হয়। তারা ঘটনাস্থলেই পাইলটকে খুঁজে পান এবং নিশ্চিত করে তিনি নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভারাক্রান্ত মন নিয়ে এই মেরিন সেনার পরিবারের প্রতি এমন কঠিন সময়ে আমরা সমবেদনা জানাচ্ছি।’

 

তবে এখন ওই পাইলটের পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে মেরিন।

যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি যুক্তরাষ্ট্রের সরকার এবং মেরিন কর্পসের মিরামার স্টেশনের মধ্যে অবস্থিত। দুর্ঘটনায় কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

এদিকে এফ/এ-হর্নেট যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের প্রথম যুদ্ধবিমান যেটি সবধরনের প্রতিকূল আবহাওয়ার মধ্যে চলাচল করতে পারে। বিমানটিকে ‘মেরিন কর্পসের কৌলশগত বিমান চলাচলের ওয়ার্কহর্স’ হিসেবে বিবেচনা করা হয়।