NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচন ১ সেপ্টেম্বর


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৭:৩৭ এএম

সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচন ১ সেপ্টেম্বর

আর্ন্তজাতিক ডেস্ক: সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর। দ্বীপরাষ্ট্রটির নবম প্রেসিডেন্ট হওয়ার জন্য এবার তিনজন প্রার্থী লড়ছেন। নির্বাচনে ২৭ লাখের বেশি ভোটার ভোট দেবেন।

প্রার্থীরা হলেন- দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারাতনাম (৬৬), সার্বভৌম সম্পদ তহবিল জিআইসির সাবেক বিনিয়োগ কর্মকর্তা এনজি কোক সং (৭৫) এবং বিমাপ্রতিষ্ঠান এটিইউসি ইনকামের সাবেক প্রধান নির্বাহী তান কিন লিয়ান (৭৫)। খবর রয়টার্সের।

নতুন প্রেসিডেন্ট পরবর্তী ছয় বছরের জন্য সিঙ্গাপুরের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সামলাবেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নেবেন সিঙ্গাপুরের বর্তমান রাষ্ট্রপ্রধান হালিমা ইয়াকুব। ২০১৭ সালের সেপ্টেম্বরে তিনি ক্ষমতায় এসেছিলেন। তিনি সিঙ্গাপুরের অষ্টম ও প্রথম নারী প্রেসিডেন্ট।

২০১৭ সালে যখন সিঙ্গাপুরে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন হালিমা ইয়াকুব ছিলেন একমাত্র প্রার্থী।

সিঙ্গাপুরের অধিবাসীদের চার ভাগের তিন ভাগ জাতিগতভাবে চীনা। তাঁদের সংখ্যা প্রায় ৩৫ লাখ। অন্যরা মালয়, ভারতীয় ও ইউরেশিয়ান। দেশটিতে এবারের প্রেসিডেন্ট নির্বাচন সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য উন্মুক্ত রয়েছে।