NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

কেমন হলো পাকিস্তানের বিশ্বকাপ জার্সি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৯ পিএম

কেমন হলো পাকিস্তানের বিশ্বকাপ জার্সি

স্পোর্টস ডেস্ক: ভারতে ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। এরই মধ্যে সূচি ঘোষণা হয়েছে। এবার বিশ্বকাপের মেগা আসরের জন্য পাকিস্তানের জার্সি উন্মোচন করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

সোমবার পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফের উপস্থিতিতে এই জার্সি উন্মোচন করা হয়। জার্সির বাম পাশে পাকিস্তান ক্রিকেট বোর্ডের লোগো রাখা হয়েছে। ডান পাশে বিশ্বকাপ-২০২৩ এর লোগো রাখা হয়েছে। 

ওই জার্সির ছবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয়েছে। জাকা আশরাফ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জার্সি উন্মোচন করেছেন, ওই ভিডিও দেওয়া হয়েছে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, পেসার নাসিম শাহ, হ্যারিস রউফকে রাখা হয়েছে পিসিবির দেওয়া ছবিতে। সঙ্গে আছেন দু’জন নারী ক্রিকেটার। 

এছাড়া পিসিবির পেজে একটি ভিডিও দেওয়া হয়েছে। যেখানে ১৯৯২ বিশ্বকাপের জার্সি, ১৯৯৯ বিশ্বকাপের জার্সিসহ সর্বশেষ আসরগুলোয় পাকিস্তানের বিশ্বকাপ জার্সি দেখানো হয়েছে। বিশ্বকাপের জার্সির ছবি দিয়ে তা কেমন হলো লাইক, লাভ রিঅ্যাক্ট দিয়ে ভক্তদের জানাতেও বলা হয়েছে।

পাকিস্তানের বিশ্বকাপের জার্সি উন্মোচন করেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। ছবি: টুইটার