NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

পদলেহন করবে বাংলাদেশে এমন সরকার চায় তারা : শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ১১:৪৩ পিএম

পদলেহন করবে বাংলাদেশে এমন সরকার চায় তারা : শেখ হাসিনা

ঢাকা: কয়েকটি পরাশক্তিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তারা বাংলাদেশে এমন একটি সরকার চায়, যারা তাদের পদলেহন করবে। তারা এখানে মোড়লিপনা করবে। আর এরা কারো বন্ধু হলে তার আর শত্রুর প্রয়োজন হয় না। আজ ইউক্রেনকে দেখুন। ইউক্রেন তাদের বন্ধু ভেবেছিল, এখন তারা বুঝতে পারছে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ সচেতন। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। জনগণ আবারও আওয়ামী লীগ ভোট দিয়ে নির্বাচিত করবে।’

শেখ হাসিনা বলেন, ‘উর্দি পড়ে যারা রাজনৈতিক দল গঠন করেছেন, স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান তাদের দলের নেতাদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। তাদেরই পক্ষে আজ বিদেশিদের কেউ কেউ ওকালতি করছেন।’

 

তিনি আরও বলেন, ‘আজকে আমার অবাক লাগে যখন বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনি। যাদের রাজনীতির শুরু ষড়যন্ত্রের মধ্য দিয়ে, যাদের রাজনীতি হত্যা-খুনকে পুঁজি করে তাদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। বিএনপির মুখে আর যাই হোক গণতন্ত্রের বুলি শোভা পায় না।’