NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় যা বললেন শান্ত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৮ পিএম

এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় যা বললেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে সেই ম্যাচে চোট নিয়েই ব্যাটিং করেছিলেন। পরের দিন এমআরআই করানো হয়। তাতে দেখা গেছে চোট কিছুটা গুরুত্বর। ফলে পুরো আসর থেকেই ছিটকে গেলেন তিনি। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দল থেকে ছিটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন শান্ত। সেখানে তিনি বলেন, 'এশিয়া কাপ ২০২৩ এ আমার যাত্রা এখানেই শেষ। আমি পেশীর ব্যথায় ভুগছি এবং এই টুর্নামেন্টে আর খেলব না। প্রতিযোগিতার বাকি ম্যাচগুলোর জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভ কামনা। শীঘ্রই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ।'

 

এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে একাই লড়েছিলেন টাইগার এই ব্যাটার। করেছিলেন ৮৯ রান। আর সবশেষ আফগানদের বিপক্ষে করেছেন ১০৫ বলে ১০৪ রান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। টুর্নামেন্টের বাকি অংশে তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভুগাবে দলকে।


তবে বিশ্বকাপের আগেই ফিট হয়ে আবারও মাঠে ফিরবেন শান্ত। তাই ভারত বিশ্বকাপে তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানান, ‘ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ব্যথার কথা জানিয়েছিল সে (শান্ত) এবং পরে ফিল্ডিং করতে পারেননি। বিষয়টি নিশ্চিত হতে এমআরআই স্ক্যান করা হয়েছিল। সতর্কতা হিসেবে, শান্ত টুর্নামেন্টে আর অংশ নেবে না। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসবে।’