NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

পাক-ভারত ম্যাচ পরিত্যক্ত হলে ক্ষতি বাংলাদেশেরও!


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৮ পিএম

পাক-ভারত ম্যাচ পরিত্যক্ত হলে ক্ষতি বাংলাদেশেরও!

 

সুপার ফোরে টানা দুই হারে এশিয়া কাপ থেকে কার্যত বিদায়ঘণ্টা বেজে গেলেও কাগজে-কলমে এখনো টিকে আছে বাংলাদেশ। সেটা কীভাবে একটু ব্যাখা করা যাক, আজকে রিজার্ভ ডেতে পাকিস্তান যদি ভারতের সঙ্গে বড় ব্যবধানে জয়লাভ করে, পরে ভারত যদি শ্রীলঙ্কাকে হারায়। তাহলে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতকে হারালে ফাইনালে যেতে পারে।

তবে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে বাংলাদেশ। কারণ পাকিস্তানের পয়েন্ট তখন হবে ৩, ভারতের হবে ১। এছাড়া ভারত-শ্রীলঙ্কা ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় শ্রীলঙ্কার পয়েন্টও হবে ৩।

অন্যদিকে, শ্রীলঙ্কা জিতলে তাদের পয়েন্ট হবে ৪, ভারত জিতলে তাদের হবে ৩। সেক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে যে কোনো ব্যবধানে হারালেও লাভ হবে না বাংলাদেশের। কারণ বাংলাদেশের পয়েন্ট থাকবে ২।

নির্ধারিত দিনে গতকাল (রোববার) ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এদিন টসের পর নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও প্রথম ইনিংসে ২৪.১ ওভারের বেশি বল মাঠে গড়ায়নি। দুই দল কমপক্ষে ২০ ওভার করে খেলতে পারলে ম্যাচের ফল পাওয়া যেত।

হতাশার খবর হচ্ছে, আজ রিজার্ভ ডেতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ৩টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) আজ খেলা শুরু হওয়ার কথা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া নির্ভরযোগ্য ওয়েবসাইট অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, কলম্বোতে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা গতকালের চেয়ে আরও বেশি।