NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo
ফোবানার নামে তারা গোটা জাতিকে বিভক্ত করেছে

নিউইয়র্কে বাংলাদেশ কনভেনশন উদ্বোধনকালে ড. আবু জাফর মাহমুদ


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৫ পিএম

নিউইয়র্কে বাংলাদেশ কনভেনশন উদ্বোধনকালে ড. আবু জাফর মাহমুদ

নিউইয়র্ক: নিউইয়র্কে ৫ম বাংলাদেশ সম্মেলন উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ। দু’দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, ফোবানার নামে ত্রা প্রবাসে গোটা জাতিকে বিভক্ত করেছে। এতে তারা কি আনন্দ পেয়েছে জানি না। তবে আমেরিকায় বাংলাদেশিদের বিভক্তির রুপ দেখানোর জন্যই ৬টি ফোবানার অনুষ্ঠান হয়েছে। রাজনীতির নামে গোটা জাতিকে বিভক্ত করা হয়।

এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যার জন্য লেলিয়ে দেয়। একইভাবে প্রবাসে আমরা বিভক্ত হয়েছি। এতে আমরা গৌরবের কাজ করছি না। শনিবার ৯ সেপ্টেম্বর লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে এ সম্মেলন উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান কমিউনিটি বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, আবু তালেব চান্দু, সংগীত শিল্পী সেলিম ইব্রাহিম, শাহ মাহবুব, প্রিয়া ডায়েস , সাংবাদিক আদিত্য শাহিন ও কানু দত্ত। উদ্¦োধনী অনুষ্ঠানের শুরুতে মেলার উদ্যোক্তা ও শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, প্রবাসীদের মধ্যে আমরা ভেদাভেদ দেখতে চাই না। কোন রাজনৈতিক দলের নামে এ বাংলাদেশ সম্মেলন নয়। ঐক্যের চেতনা থেকেই বাংলাদেশ কনভেনশন ৫০ বর্ষে পা রাখলো।