NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

লিবিয়ায় প্রাকৃতিক বিপর্যয়ে পররাষ্ট্রমন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ০৮:৩২ এএম

লিবিয়ায় প্রাকৃতিক বিপর্যয়ে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকা: লিবিয়ায় প্রলয়ঙ্কারী ঝড় ও বন্যায় কয়েক হাজার মানুষ নিহত ও নিখোঁজের ঘটনায় দেশটির সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আল তাহির সালেম মোহাম্মদ আল বোরের কাছে পাঠানো এক শোক বার্তায় মোমেন বলেন, ‘পূর্ব লিবিয়ায় ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের ধ্বংসলীলায়, বিশেষ করে বেনগাজি, আল-বায়দা, দেরনা, সাহাত, আল-মারি এবং জাবেল আল-আখদারে জীবন ও সম্পদের ক্ষতিতে আমি গভীরভাবে ব্যথিত। এই প্রাকৃতিক বিপর্যয়ে ২,৮০০-এর বেশি প্রাণহানি এবং নিখোঁজ ঘটনায় সমবেদনা জানাচ্ছি। শোকাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আমরা আন্তরিকভাবে প্রার্থনা করছি।’ 

 

মোমেন শোক বার্তায় আরো বলেন, ‘আমি নিশ্চিত যে, জাতির সংহতি ও দৃঢ়তায় লিবিয়া এই কঠিন সময় কাটিয়ে উঠবে। সর্বশক্তিমান তাদের এই দুর্যোগ কাটিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার শক্তি ও সাহস দিন।’ 

মোমেন লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য এবং বন্ধুপ্রতিম দেশটির জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।