NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

লাতিন সেরাদের দলে আর্জেন্টাইনদের আধিপত্য


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম

লাতিন সেরাদের দলে আর্জেন্টাইনদের আধিপত্য

যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর মাটিতে ২০২৬ সালে অনুষ্ঠিত হবে আগামী বিশ্বকাপ। মূল বিশ্বকাপের সাড়ে তিন বছর বাকি থাকতেই শুরু হয়ে গেল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব। চলতি মাসে শুরু হওয়া এই বাছাই পর্বে দারুণ শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই ম্যাচেই জয়ের মুখ দেখেছে লিওনেল মেসির দল। পিছিয়ে নেই ব্রাজিলও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরাও জিতেছে নিজেদের প্রথম দুই ম্যাচ। 

বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থান দখলে নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। যদিও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান দখলে রেখেছে ব্রাজিলই। 

 

তবে বাছাই পর্বের প্রথম দুই ম্যাচ শেষে কনমেবলের সেরা একাদশে আর্জেন্টাইন খেলোয়াড়দেরই আধিক্য বেশি।  একাদশে সর্বোচ্চ সংখ্যক চারজন খেলোয়াড় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। লিওনেল মেসি ছাড়াও ক্রিস্টিয়ান রোমেরো, নিকলাস টালিয়াফিকো ও অ্যানহেল ডি মারিয়া আছেন সেরার তালিকায়। শীর্ষে থাকা ব্রাজিল থেকে জায়গা পেয়েছেন কেবল নেইমার ও রদ্রিগো।

আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও কলম্বিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, ইকুয়েডর ও ভেনেজুয়েলা থেকে একজন করে সুযোগ পেয়েছেন সেরা একাদশে।

কনমেবল বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই রাউন্ডের সেরা একাদশ-

গোলরক্ষক: কামিলো ভার্গাস (কলম্বিয়া);

ডিফেন্ডার: অ্যালেক্সান্ডার গঞ্জালেস (ভেনেজুয়েলা), ক্রিস্টিয়ান রোমেরো, ফেলিক্স তোরেস (ইকুয়েডর), নিকলাস ট্যাগলিয়াফিকো (আর্জেন্টিনা);

মিডফিল্ডার: মাথিয়াস ভিলাসান্তি (প্যারাগুয়ে), নিকলাস ডে লা ক্রুজ (উরুগুয়ে), রদ্রিগো (ব্রাজিল), অ্যাঞ্জেল ডি মারিয়া (আর্জেন্টিনা);

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল)।