NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

কলম্বিয়া ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৭:০১ এএম

কলম্বিয়া ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

ঢাকা: ‘বাংলাদেশের অর্থনীতি : সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার আজ নিউইয়র্ক সিটির বিশ্বখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শীর্ষ দৈনিক এ আয়োজিত সেমিনার সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেবেন বদলে দেওয়া বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।

মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।

 

নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. বীরুপাক্ষ পালের সঞ্চালনায় সেমিনারের প্যানেলিস্টরা হচ্ছেন- জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক গবেষণা টিমের সদ্য বিদায়ী প্রধান অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম, কলরাডো ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. ফরিদা খান, কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাইকেল এস স্ট্যাকলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ ড. সুফিয়ান এ খন্দকার এবং নিউজার্সির মনমাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজ-কর্ম বিভাগের পরিচালক অধ্যাপক গোলাম মাতবর।

এ সময় নিজ নিজ পর্যবেক্ষণ দেবেন যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে স্টেট সিনেটর (জর্জিয়া) শেখ রহমান, স্টেট সিনেটর (কানেকটিকাট) মো. মাসুদুর রহমান, স্টেট রিপ্রেজেনটেটিভ (নিউহ্যামশায়ার) আবুল বি খান এবং মেলবোর্ন সিটির মেয়র মাহাবুবুল আলম তৈয়ব। সময়ের প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সেমিনারের অডিয়েন্সে থাকবেন শিক্ষার্থীরাও।

 

আমন্ত্রণ জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের। আসন সংখ্যা সীমিত হওয়ায় শুধু আমন্ত্রিতরাই প্রবেশাধিকার পাবেন। উল্লেখ্য, শুরুতে এক ঘণ্টা প্রাতরাশের পাশাপাশি পারস্পরিক কুশলাদি বিনিময় করার সুযোগ রয়েছে। দুপুরের খাবার শেষে সেমিনারের পরিসমাপ্তি ঘটবে।