NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইউক্রেন ধীরে ধীরে অঞ্চলগুলো পুনর্দখল করছে : ন্যাটোপ্রধান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:২৮ পিএম

ইউক্রেন ধীরে ধীরে অঞ্চলগুলো পুনর্দখল করছে : ন্যাটোপ্রধান

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বৃহস্পতিবার একটি অঘোষিত সফরে কিয়েভে গিয়ে বলেছেন, ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে তাদের পাল্টা আক্রমণে ধীরে ধীরে অঞ্চলগুলো পুনর্দখল করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনীয় বাহিনী এক মিটার জায়গা পুনর্দখল করার অর্থ হলো, রাশিয়া এক মিটার জায়গা হারাল।

ন্যাটোপ্রধান আরো বলেন, ইউক্রেনীয়রা তাদের পরিবার, ভবিষ্যত, স্বাধীনতার জন্য লড়াই করছে। কিন্তু মস্কো লড়াই করছে সাম্রাজ্যিক বিভ্রান্তির জন্য।

 

 

জেলেনস্কি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের আরো বিমান প্রতিরক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, মস্কো আগের রাতে ইউক্রেনে হামলায় ৪০টিরও বেশি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। প্রায় প্রতি রাতেই হামলা হয় উল্লেখ করে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ শহর ও বন্দরগুলোর বিরুদ্ধে এ ধরনের তীব্র আক্রমণের পরিস্থিতিতে তাদের রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি এবং বিমান প্রতিরক্ষার অনুরূপ বৃদ্ধি প্রয়োজন।

এরপর স্টলটেনবার্গ বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ ছাড়াও তিনি ইউক্রেনকে আরো সহায়তা দিতে ন্যাটো মিত্রদের নিরবচ্ছিন্নভাবে চাপ দিচ্ছেন।

এ ছাড়াও স্টলটেনবার্গ ন্যাটো সদস্য রুমানিয়ার সঙ্গে ইউক্রেনের সীমান্তের কাছে রাশিয়ার হামলার নিন্দা করেছেন।

 
তিনি বলেছেন, এমন কোনো প্রমাণ নেই যে এ ধরনের হামলা রুমানিয়ার ওপর ইচ্ছাকৃত আক্রমণ ছিল। কিন্তু সেগুলো ‘বেপরোয়া’ ও ‘অস্থিতিশীল’ ছিল।