NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মিশরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৬ এএম

মিশরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুন

মিশরের ইসমাইলিয়া শহরের একটি পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুন লেগেছে। আগুন পুরো ভবনে ছড়িয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সোমবার ভোরে শহরের নিরাপত্তা অধিদপ্তর থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভবনটির মূল সম্মুখভাগ ধসে পড়েছে।

 

 

দুইজন প্রত্যক্ষদর্শী রয়টার্স বার্তা সংস্থাকে জানিয়েছেন, ঘটনাস্থলে দমকল বাহিনী পাঠানো হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন তারা। ঘটনাস্থল থেকে কয়েকজনকে বের করে আনতে দেখা গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।

 

 

মারাত্মক আগুনের ঘটনাগুলো মিশরে একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে অনেক ভবন জরাজীর্ণ এবং রক্ষণাবেক্ষণও সঠিকভাবে করা হয় না। ২০২২ সালের আগস্টে শর্ট সার্কিট থেকে আগুন লেগে কায়রোর একটি গির্জায় ৪১ জন উপাসক নিহত হয়েছিল।