NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিদেশে খালেদার চিকিৎসার বিপক্ষে যুক্তি তুলে ধরুন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৩ এএম

বিদেশে খালেদার চিকিৎসার বিপক্ষে যুক্তি তুলে ধরুন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবির বিরুদ্ধে গণমাধ্যমে তথ্য ও যুক্তি তুলে ধরার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ নেতাদের এমন নির্দেশনা দেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে গতকাল দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে অভিনন্দন জানাতে গণভবনে উপস্থিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

 

 

প্রধানমন্ত্রী দুপুরে গণভবনে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্যাহ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সম্পাদকমণ্ডলীর সদস্য সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম, শাম্মী আহমেদ প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী তাঁর সফরের বিষয়ে দলের নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গে কথা বলেন। 

গণভবনে দলের নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘তোমরা তো টক শোতে গিয়ে ঠিকমতো কিছুই বলো না।

 
বিএনপির কথার তথ্যভিত্তিক উত্তর দিতে হবে। ওদের সময় কী কী করেছে সেগুলো ভালোভাবে তুলে ধরতে হবে।’

 

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গে ওরা মিথ্যা তথ্য দেয়। মোহাম্মদ নাসিমকে যখন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল তখন তাঁর সাজা স্থগিত ছিল।

 

 

গত মঙ্গলবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দণ্ডপ্রাপ্তদের বিদেশে চিকিৎসার নজির হিসেবে মোহাম্মদ নাসিমের নাম উল্লেখ করেছিলেন।