NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মার্কিন প্রতিনিধি দলের কথাবার্তা পজিটিভ মনে হয়েছে : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ১১:৪৯ পিএম

মার্কিন প্রতিনিধি দলের কথাবার্তা পজিটিভ মনে হয়েছে : সেতুমন্ত্রী

মার্কিন প্রতিনিধি দলকে ইতিবাচক মনে হয়েছে, তাদের কথাবার্তা পজিটিভ মনে হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তাদের সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ ও গণতন্ত্র নিয়ে কথা হয়েছে। তারা মধ্যস্ততা করতে আসেনি।

আজ সোমবার (৯ অক্টোবর) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আওয়ামী লীগের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 

 

ওবায়দুল কাদের বলেন, প্রতিনিধি দল আমাদের বলেছে, তারা কোনো বিষয়ে মধ্যস্ততা করতে আসেননি। আমরাও বলেছি, আমরা একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে আমরা জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ। এটা আমরাও করতে বদ্ধপরিকর। আমরা সেভাবেই কাজ করছি।

 

 

তিনি বলেন, তাদের কথাবার্তা পজিটিভ মনে হয়, বায়াস মনে হয়নি। আমরা আমাদের টকশো, টেলিভিশনে দেখি উপস্থাপক পক্ষ নিয়ে ফেলে, কিন্তু এই প্রতিনিধি দল কারও পক্ষে মনে হয়নি। তারা ভায়োলেন্সের আশঙ্কা আছে কি না, পর্যবেক্ষণ করছেন। তারা একটা অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চায়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব) ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।