NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

মাওয়ার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৪:০৫ পিএম

মাওয়ার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করতে ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে যাত্রা করেন তিনি।

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প চালু হচ্ছে আজ। মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশন থেকে যাত্রী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনে পদ্মা পাড়ি দেবেন।

 
যাবেন ফরিদপুরের ভাঙ্গা জংশন পর্যন্ত। এর মধ্য দিয়ে এই পথে ট্রেন চলাচল শুরু হচ্ছে।

 

ভাঙ্গায় আওয়ামী লীগের সমাবেশে অংশ নেবেন শেখ হাসিনা। তবে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে আরো দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।

 
প্রাথমিকভাবে ঢাকা থেকে রাজশাহী, খুলনা ও বেনাপোলের পথে তিনটি ট্রেন চলাচল করবে। মধুমতি এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

 

উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে পদ্মা সেতুর মাওয়া স্টেশন প্রান্তে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সুধী সমাবেশে এক হাজার ৬৭৭ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুপুর ১২টা ৪৫ মিনিটে আমন্ত্রিত যাত্রীদের নিয়ে ভাঙ্গার উদ্দেশে ট্রেনে উঠবেন প্রধানমন্ত্রী।