NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

টানা দ্বিতীয় সেঞ্চুরি ডি ককের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৫ এএম

টানা দ্বিতীয় সেঞ্চুরি ডি ককের

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন কুইন্টন ডি কক। এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯০ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। অজি পেসারদের সামনে বুক চিতিয়ে ব্যাট করছেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা এই ব্যাটার।

 
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ বলে করেছিলেন শতরান।

 

ডি ককের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৩১ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৭৭ রান। ৯৬ বলে আট চার ও পাঁচটি ছক্কায় ১০৪ রানে অপরাজিত আছেন ডি কক।

 
গত দুই বিশ্বকাপে ১৭ ম্যাচ খেলেও কোনো সেঞ্চুরি করতে পারেননি তিনি। এবার শুরুর দুই ম্যাচেই সেঞ্চুরি করলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

 

লখনউতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে দারুণ শুরু এনে দেন ডি কক।

 
দুজনে মিলে গড়েন ১০৮ রানের উদ্বোধনী জুটি। ৫৫ বলে ৩৫ রান করে ফেরেন বাভুমা। আগের ম্যাচে সেঞ্চুরি করা ভান ডার ডুসেন ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। ৩০ বলে দুই চারে ২৬ রানে অ্যাডাম জাম্পার বলে ফিরে যান। এইডেন মারক্রামকে নিয়ে ব্যাট করছেন ডি কক।