NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ কানাডার সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক তারেক চৌধুরী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৬ এএম

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ কানাডার সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক তারেক চৌধুরী

কানাডায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গ্র্যাজুয়েটদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কানাডার ৯ ডয়েজ রোডের রয়্যাল কানাডিয়ান লিজিয়ন হলে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে গ্র্যাজুয়েটদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ড. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে হাসান তারেক চৌধুরী বিজয়ী হয়েছেন। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যথাক্রমে শফিউদ্দিন আহমেদ এবং এ কে এম খোরশেদ আলম খান।

তিন পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। সংগঠনের সভাপতি এ এম এম তোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পর্বে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। এই পর্বে সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং কোষাধ্যক্ষ বিশ্বজিৎ পাল যথাক্রমে সাধারণ সম্পাদকের বিবরণী ও হিসাব বিবরণী পেশ করেন।

 

দ্বিতীয় পর্বে ছিল সকলের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে প্রশ্নকারীরা সংগঠনের কর্মকাণ্ড ও অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রশ্নকারীদের প্রশ্নের উত্তর প্রদান করেন।

তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় গ্র্যাজুয়েটদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার মোশারফ হোসেনের সভাপতিত্বে নির্বাচন কমিশনার এমদাদুল হক ও রূপন কান্তি দাশগুপ্ত নির্বাচন পরিচালনা করেন। ভোট গ্রহণ পূর্বে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের বিষয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি ভোট প্রদানের প্রক্রিয়া ও বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন। পরবর্তীতে তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। প্রার্থী পরিচিতির পর বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়।