NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

‘হামাস-ইসরায়েল যুদ্ধের জেরে’ যুক্তরাষ্ট্রে শিশুকে হত্যা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৯ পিএম

‘হামাস-ইসরায়েল যুদ্ধের জেরে’ যুক্তরাষ্ট্রে শিশুকে হত্যা

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ৭১ বছর বয়সী এক বৃদ্ধের ছুরিকাঘাতে ছয় বছরের শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন এক নারী। পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যে বর্তমান সংঘাতের কারণে ভুক্তভোগীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ইলিনয়ের গ্রাম প্লেইনফিল্ডে গত শনিবার এ ঘটনা ঘটে।

 
অভিযুক্ত ব্যক্তির নাম জোসেফ সিজুবা। পুলিশ জানিয়েছে, সিজুবার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ঘৃণামূলক অপরাধ এবং ক্ষতি করার উদ্দেশ্যে অন্য ব্যক্তিকে আক্রমণের অভিযোগ আনা হয়েছে।

 

এক বিবৃতিতে পুলিশ বলেছে, স্থানীয় সময় শনিবার সকালে এক নারী তাদের ফোন করেছিলেন। জানান, তাঁর বাড়িওয়ালা তাঁদের ওপর আক্রমণ করেছেন।

 
ওই নারী ভয়ে শৌচাগারে ঢুকে আক্রমণকারীর হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন।

 

পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ভুক্তভোগী নারী ও শিশুটির বুকে, ঘাড়ে এবং ওপরের অংশে একাধিক ছুরির আঘাত। তাদের হাসপাতালে নিয়ে গেলে শিশুটি মারা যায়। পরে জানা যায়, শিশুটিকে ২৬ বার ছুরিকাঘাত করা হয়েছিল।

 
 

 

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার পর অভিযুক্ত সিজুবাকে রাস্তার কাছে মাটিতে সোজা হয়ে বসে থাকতে দেখা গেছে। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের আগে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। 

গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে পুলিশ আরো বলেছে, ‘মুসলিম ছিল বলে উভয়ই (নারী ও শিশু) এই নৃশংস হামলার শিকার হন। চলমান হামাস ও ইসরায়েলের সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটেছে।’

হামাস ও ইসরায়েলের সংঘর্ষে গত এক সপ্তাহে ইসরায়েলে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

 
অপরদিকে গাজায় ইসরায়েলের বোমা হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ৪৫০ জনের বেশি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, আনুমানিক আরো এক হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আছে।