NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

আজ থেকে ডলার কেনার দর বাড়ল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৩ এএম

আজ থেকে ডলার কেনার দর বাড়ল

ডলার কেনার দর বাড়াল ব্যাংক। আজ রবিবার থেকে ব্যাংকগুলো প্রতি ডলারে ১১০ টাকার সঙ্গে আড়াই শতাংশ হারে প্রণোদনা দিতে পারবে। তবে ডলার বিক্রির দর ১১০ টাকা ৫০ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় গত শুক্রবার অনুষ্ঠিত ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদার যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 
 

 

গতকাল শনিবার এই সিদ্ধান্ত জানিয়ে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। ডলার কেনার সর্বোচ্চ দরের চেয়ে বিক্রির দর কম হওয়ার সিদ্ধান্তে ব্যাংকারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে ডলার বিক্রির আসল দর আড়াল করে আমদানিকারকদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া বৈধতা পাবে বলে মনে করেন কেউ কেউ।

ডলারের দর বাড়তে থাকায় গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে ডলারের দর ঠিক করছে ব্যাংকগুলো।

 
কখনোই কেনার চেয়ে বিক্রির দর কম ছিল না। এবারই প্রথম কেনার চেয়ে বিক্রির দর কম দেখানোর সুযোগ দেওয়া হলো।