NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র দোয়া মাহফিল


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৫ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ অক্টবর বৃহস্পতিবার বাদ এশা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটসের ৭২ষ্ট্রীট এবং রুজভেল্ট এভিনিউস্থ জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা সাদেক। মাহফিলে কেন্দ্রীয় বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)-এর সভাপতিতে হাবিবুর রহমান সেলিম রেজা’র সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম ও যুগ্ম সদস্য সচিব ছাইদুর খান ডিউক। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ স¤্রাট ও মিজানুর রহমান ভূইয়া (মিল্টন ভূইয়া), যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম।

মাহফিলে নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম আহবায়ক যথাক্রমে রুহুল আমিন নাসির, আলমগীর মৃধা, জিয়াউল হক মিশন ও মোঃ নাসির উদ্দীন, সদস্য যথাক্রমে জামালুর রহমান চৌধুরী, কামাল হাওলাদার, মোহাম্মদ হাসান, যুবদলের মনিরুল ইসলাম মনির, মনিরুল ইসলাম, জামাইকা শাখার আজিজুল হাওলাদার, সোহেল রানা, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। উল্লেখ্য, দোয়া ও মিলাদ শেষে তবারক বিতারণ করা হয়।