NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

২৮ অক্টোবর সড়ক বন্ধের বিষয়ে আলোচনা হয়নি: যুক্তরাষ্ট্র দূতাবাস


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৮:৩১ এএম

২৮ অক্টোবর সড়ক বন্ধের বিষয়ে আলোচনা হয়নি: যুক্তরাষ্ট্র দূতাবাস

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় সড়ক বন্ধ করার বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। আজ রবিবার রাতে দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, রাষ্ট্রদূত হাস রাজনৈতিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ সমাবেশ ও হস্তক্ষেপমুক্ত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন। 

রবিবার (২২ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 

বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের সময় সরকার রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

 
 

 

আর পিটার হাস বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, দুর্গাপূজার সব কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছি। একই সঙ্গে পূজার পরে আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশসহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচিও শান্তিপূর্ণভাবে পালন হবে বলে আশা করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পিটার হাস বলেছেন, ২৮ অক্টোবর বিএনপি রাজধানীতে অনেক লোক জড়ো করবে। এ সময় সরকার রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না? এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শান্তিপূর্ণভাবে কোনো রাজনৈতিক দল সমাবেশ শেষ করলে তাদেরকে কোনো কিছু বলার নেই।

 
তবে এটাও মনে রাখতে হবে ঢাকা যানজটের শহর।

 

এখানে ১০ লাখের বেশি লোক নিয়ে আসা হলে একটা মিস ম্যানেজমেন্ট হতে পারে। যাতে সেটা না হয়, রাজনৈতিক দল যাতে রাস্তাঘাট বন্ধ না করে, তারা যেন মানুষের যাতায়াতের সুযোগ রাখে এই অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হচ্ছে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সচেষ্ট থাকবে শহর যাতে অচল না হয়, কোনো ধরনের ভায়োলেন্স না হয়।

 
বিদেশগামী যাত্রী, চিকিৎসাপ্রার্থীরা যাতে শহরে আসতে এবং বের হতে পারে সেই ব্যবস্থা করা হবে।’

 

মন্ত্রী আরো বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের বিভিন্ন দেশে নিতে চায়, এজন্য যে এসবি ক্লিয়ারেন্স লাগে, সেটা পেতে দেরি হয়। রাষ্ট্রদূতকে জানিয়েছি দ্রুততার সঙ্গে এই ক্লিয়ারেন্স দেওয়ার চেষ্টা করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিটার হাস জানতে চেয়েছিলেন পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে কি না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখাশুনা করছে কিনা? তাকে (পিটার হাস) জানানো হয়েছে, বাংলাদেশে পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে।

 
সরকারের পক্ষ থেকে সারা দেশের পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।