NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

প্রধানমন্ত্রী আজ ব্রাসেলস যাচ্ছেন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৮:৫৩ পিএম

প্রধানমন্ত্রী আজ ব্রাসেলস যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগ ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফর করবেন।

তিনি আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার ব্রাসেলসে ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেবেন। বেলজিয়াম সময় সন্ধ্যা পৌনে ৭টায় (বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায়) তাঁরা ব্রাসেলসে পৌঁছাবেন।

 

 

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর ইইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে। সফরকালে প্রধানমন্ত্রী ফোরামে যোগ দেওয়ার ফাঁকে বিভিন্ন ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন। আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।