NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

স্টেডিয়ামে লাইট শো নিয়ে বিরক্ত ম্যাক্সওয়েল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ এএম

স্টেডিয়ামে লাইট শো নিয়ে বিরক্ত ম্যাক্সওয়েল

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে শতরান করে ভেঙেছেন এই বিশ্বকাপেই এইডেন মারক্রামের করা ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড। নতুন রেকর্ড গড়ার ম্যাচে অবশ্য বিরক্তি প্রকাশ করেছেন ম্যাক্সওয়েল। স্টেডিয়ামে লেজার লাইট জ্বালানো নিয়ে রীতিমতো বিরক্ত তিনি।

 

 

অস্ট্রেলিয়া তখন ফিল্ডিং করছিল। পানি পানের বিরতিতে স্টেডিয়ামে থাকা দর্শকদের জন্য লেজার লাইটের ব্যবস্থা করা হয়। ডাচরা ব্যাটিং করার সময় ম্যাচ থামিয়ে প্রায় দুই মিনিট ধরে এই আলোক প্রদর্শনীর আয়োজন করা হয়। দুই হাত দিয়ে চোখ ঢেকে রেখেছিলেন ম্যাক্সওয়েল।

 
এই ব্যাপারে বিরক্তি প্রকাশ করে এই অলরাউন্ডার বলেছেন, 'এটা ক্রিকেটারদের জন্য খুব খারাপ পরিস্থিতি। কারণ এই আলো সরাসরি চোখে এসে পড়ে। এর ফলে ভীষণ মাথা ব্যথা করে। অবশ্যই এটা দর্শকের জন্য খুবই ভালো, কিন্তু ক্রিকেটারদের জন্য ক্ষতিকর।
 
'

 

তবে ম্যাক্সওয়েলের সঙ্গে একমত হতে পারেননি তাঁর সতীর্থ ডেভিড ওয়ার্নার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ওয়ার্নার লিখেছেন, 'আমি এই ধরনের লাইট শো খুব পছন্দ করি। কী সুন্দর একটা পরিবেশ ছিল। এটা ভক্তদের জন্য। ভক্তদের ছাড়া আমরা অসম্পূর্ণ।