NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ইংল্যান্ডকে শঙ্কায় ফেলে শ্রীলঙ্কার বড় জয়


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ এএম

ইংল্যান্ডকে শঙ্কায় ফেলে শ্রীলঙ্কার বড় জয়

বেঙ্গালুরুতে মুখোমুখি সাক্ষাতের আগে চার ম্যাচে একটি করে জয় ছিল ইংল্যান্ড ও শ্রীলঙ্কার। সেমিফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে থাকতে আজ ২ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল দুই দলের। এমন ম্যাচে লঙ্কানদের কাছে ৮ উইকেটে হেরে সেমিফাইনাল খেলা নিয়ে শঙ্কায় ইংল্যান্ড। পরের চার ম্যাচ শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোর দিকে।

 

 

ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রান টপকাতে বেগ পেতে হয়নি শ্রীলঙ্কার। দলীয় ২২ রানের মধ্যে ওপেনার কুশল পেরার ৪ ও তিনে নামা কুশল মেন্ডিস ১১ রান করে আউট হলেও লঙ্কানদের আর বিপদে পড়তে দেননি পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। তৃতীয় উইকেটে দুজনের ১৩৮ রানের অবিচ্ছেদ্য জুটিতে বড় জয় পায় শ্রীলঙ্কা। দুজনই অর্ধশতক পূর্ণ করেন।

 
 

 

নিশাঙ্কা ৮৩ বলে ৭৭ ও সাদিরা ৫৪ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে লঙ্কানদের সেমিফাইনালের সম্ভাবনা ভালোভাবেই টিকে রইল।   

এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ও দাবিদ মালান ৬ ওভার ৩ বল থেকে তোলেন ৪৫ রান।

 
মালান ২৫ বলে ২৮ করে আউট হলে ভাঙে এই জুটি। বেয়ারস্টোও ফিরে যান ৩০ করে। ওই ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লের ১০ ওভার স্কোর বোর্ডে ৫৯ রান তোলে ইংল্যান্ড।

 

এরপর শুরু হয় ধস। চারে নেমে বেন স্টোকস এক প্রান্ত ধরে খেললেও দলীয় ৬৩ রান থেকে ৫৫ যোগ করতে ইংলিশরা হারায় আরো পাঁচ ব্যাটারকে।

 
স্টোকসকে সঙ্গ দিতে পারেননি জস বাটলার (৮), লিয়াম লিভিংস্টোন (১), মঈন আলী (১৫), ক্রিস ওকস (০)। পরে স্টোকসও ফেরেন ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করে।

 

শেষ দিকে ডেভিড উইলির অপরাজিত ১৪ রানে কোনো রকমে দেড় শ পার করতে পারে ইংল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা সর্বাধিক ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।