NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফিনল্যান্ডে ঈদুল আজহা উদযাপিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৩০ এএম

>
ফিনল্যান্ডে ঈদুল আজহা উদযাপিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ফিনল্যান্ডে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (৯ জুলাই) সকাল ৯টায় রাজধানী (হেলসিঙ্কির) রায়াক্যুলান তেন্নিসকেস্কুস ভানতাসহ মহানগরীর বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জামাতে ছিল উপচেপড়া ভিড়। জামাতে বাংলাদেশি ছাড়াও অন্যান্য মুসলিম কমিউনিটির মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ঈদের জামাতের পর প্রচলিত প্রথা অনুযায়ী, বাংলাদেশিসহ বিশ্বের অন্যান্য দেশের মুসল্লিরা কোলাকুলি করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারা। এছাড়া ঈদ জামাতে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এছাড়াও ঈদ উপলক্ষে বিভিন্ন শপিং মল ও হালাল মার্কেটগুলোতে গভীর রাত পর্যন্ত বেচাকেনা হয়।