NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

দীপিকাকে নকল করে কটাক্ষের মুখে নুসরাত!


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০১:৫১ এএম

দীপিকাকে নকল করে কটাক্ষের মুখে নুসরাত!

“আহা কী সুন্দর! কী মার্জিত! দারুণ দেখাচ্ছে”, ওয়ামিকা গাব্বির এই সংলাপই বলেছিলেন বলিউডের মস্তানি দীপিকা পাড়ুকোন। আর সেই সংলাপ দিয়েই টলিউডের নুসরাত তৈরি করলেন ভিডিও। তা আপলোড করতেই শুরু হয়ে যায় কটাক্ষ।

ওয়ামিকা গাব্বির এই সংলাপ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

 
অনেকেই তা দিয়ে ভিডিও তৈরি করেছেন। দীপিকা ভিডিওটি করেছিলেন ‘কফি উইথ করণ ৮’-এর বিতর্কের পর। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে শোয়ে গিয়েছিলেন দীপিকা। কীভাবে দুজনের সম্পর্ক শুরু হল? জানতে চেয়েছিলেন সঞ্চালক করণ জোহর।
 
তা বলতে গিয়েই দীপিকা জানান, রণবীরের সঙ্গে যখন তাঁর দেখা হয় ‘সিরিয়াস রিলেশনশিপ’-এর মেজাজে তিনি ছিলেন না। এমনকী, রণবীরের সঙ্গে প্রেম চলাকালীন অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত রণবীরের কাছেই ফেরত আসেন। এতেই শুরু হয়ে যায় সমালোচনা।
 

 

নেটিজেনরা মনে করছেন, এই সমালোচনার জবাব দিয়েই ওয়ামিকার সংলাপে রিল ভিডিওটি তৈরি করেন দীপিকা। তার পরই নুসরাত শেয়ার করেন তাঁর ভিডিও। ক্যাপশনে লেখেন, “এটা তো করে দেখতেই হতো…বেশ মজার ব্যাপার।”

নুসরাতের এই ভিডিওতেও ব্যঙ্গ, বিদ্রুপ শুরু হয়ে যায়। কটাক্ষ করে একজন লেখেন, “দীপিকাকে নকল করবে এবার সবাই।

 
” আরেকজন আবার লেখেন, “দীপিকা পাড়ুকোন দেখে খেপেছে। কপি ক্যাট। ঠোঁটে তো মৌমাছি কামড়েছে।” যশ দাশগুপ্ত অভিনীত ‘ইয়ারিয়া ২’র প্রসঙ্গ তুলেও কটাক্ষ করা হয়েছে।