NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৭ পিএম

১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল

ঢাকা: যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশ তাদের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানা ব্র্যান্ডের পোশাক প্রত্যাহার করেছে, দেশের একটি জাতীয় দৈনিকে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদটি ‘ভুল’ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘ভুল সংবাদ প্রকাশের জন্য ওই পত্রিকার কাছে জবাবদিহিতা চাওয়া হবে।’

রবিবার (৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

এ সময় বিএনপির অবরোধসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন মন্ত্রী।

 

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির কর্মসূচি ঘোষণা, আর নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘোষণার মধ্যে কোনো পার্থক্য নেই। তারা তালেবান, ইসরায়েল স্টাইলে হামলা চালাচ্ছে। তারা এখন অনলাইনে কর্মসূচি দিচ্ছে।

বিএনপি শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড করেই ক্ষান্ত নয়, তারা গুজবও রটাচ্ছে। যারা বিদেশে বসে এসব গুজব ছড়াচ্ছে, তাদের সেই দেশেই আইনের আওতায় আনা হবে।’

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে যে বিশিষ্ট ব্যক্তিরা বিবৃতি দিয়েছেন তারা বিএনপিপন্থী বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।

বিএনপি গাজায় হামলা-বর্বরতা নিয়ে এখন পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপি এখন আর রাজনৈতিক দল নাই, তারা সন্ত্রাসী দল হিসেবে পরিচিত হয়ে গেছে।

এই সন্ত্রাসী দলকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।’