NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে 'জেলহত‍্যা দিবস' পালন


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৩:১৮ পিএম

অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে 'জেলহত‍্যা দিবস' পালন

কানাডার টরেন্টোতে অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে ৩ নভেম্বর জেলহত‍্যা দিবস উপলক্ষ্যে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ডেনফোর্থের রেড হর্ট তান্দুরীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন কানাডায় বসবাসরত আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

অন্টারিও আওয়ামী লীগের উদ‍্যোগে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সভাপতিত্ব করেন বাকসুর সাবেক ভিপি ও অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ফায়েজুল করিম, দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি জামাল উদ্দিন নান্নু।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে হত্যাকারীরা গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। তারা সবাই বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ইতিহাস অনেক হত্যাকাণ্ড আর রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী। কিন্তু ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের হত্যাকাণ্ড ছিল নজিরবিহীন। আজ আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করি সেই চার জাতীয় নেতাকে।

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যাতে আবারও সরকার গঠন করে, সে লক্ষ্যে কানাডা থেকে ব‍্যাপক প্রচারণার জন‍্য নির্বাচনী প্রচারণা কমিটি গঠনের উদ‍্যোগ গ্রহণ করা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন মনা, অন্টারিও আওয়ামী লীগে সহ-সভাপতি জামাল উদ্দিন নান্নু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, সহ-সভাপতি এডভোকেট রাধিকা রঞ্জন চৌধুরী, আনোয়ারুল আলম কামাল, মুশফাকুর আকন্দ, দপ্তর সম্পাদক খালেদ শামীম, প্রভাষক ম‍্যাক তারিক, নাসের হায়দার, শাকিল আহম্মেদ।

এছাড়াও কানাডা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, সম্পাদক ঝোটন তরফদার, মোরশেদ আহমেদ মুক্তা, আব্দুল মান্নান, আব্দুল এস বি এম হামিদ। স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম, জাকির হোসেন। কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, তৌহিদ খান আশিক, তৌহিদুর রহমান খান দূর্জয়, ফয়সাল কবির নাহিদ, মো: আমির আফজাল জনি, ফুয়াদ হোসেন ফাহিম, রেজাউল ইসলাম, কায়সুর খান, আসাদ উদ জামান, রোকন চৌধুরী, মো: সোহাগ হোসেন, মো: সাকিব, রবিন ঢালীসহ অনেকে।