NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

দেশের সংবিধানকে কোনো বহির্দেশ থেকে আমদানি করা হয়নি : স্পিকার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ পিএম

দেশের সংবিধানকে কোনো বহির্দেশ থেকে আমদানি করা হয়নি : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় সংসদের এগিয়ে চলার সমৃদ্ধ ইতিহাস রয়েছে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সংসদীয় গণতন্ত্র এগিয়েছে। সংসদীয় গণতন্ত্রের এই ধারাবাহিকতা রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ জন্য তাদের সংবিধানের প্রতি অনুগত থাকতে হবে।

 

 

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এল.ডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘পার্লামেন্ট জার্নাল’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-আল রশীদের সভাপতিত্বে ও সহসভাপতি মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব নাজমুল হক, গণসংযোগ অধিশাখার পরিচালক তারিক মাহমুদ, উপ-সচিব আজিজুর রহমান, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাফিজা দৌলা প্রমুখ।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘১৯৭৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত পার্লামেন্ট জার্নালের এই সংখ্যাটি একটি গঠনমূলক প্রকাশনা। বিষয়ভিত্তিক লেখা নিয়ে প্রকাশিত এই জার্নালে আইন প্রণয়ন পদ্ধতি থেকে সংসদীয় গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে লেখা রয়েছে।

 
এই জার্নাল রিসার্চ এবং সংসদ বিষয়ক রেফারেন্সের একটি ভালো উৎস হতে পারে।’

 

গবেষণাভিত্তিক গ্রন্থ এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি, মৌলিক অধিকার ও মানবাধিকার বিষয়ে প্রকাশনা বের করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘সংবিধান একটি লিভিং ডকুমেন্ট। এ দেশের সংবিধানকে কোনো বহির্দেশ থেকে আমদানি করা হয়নি।

 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের কারাগার থেকে স্বদেশ প্রত্যাবর্তনের দিনই সংবিধান প্রণয়নে উদ্যোগী হয়েছিলেন।’

 

১৯৭২ সালের গণপরিষদে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণ সবাইকে পড়ার অনুরোধ জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।