NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিএনপি নয়, সংসদের বিরোধী দল জাতীয় পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ পিএম

বিএনপি নয়, সংসদের বিরোধী দল জাতীয় পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নতুন করে হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করার চেষ্টা করছে। বিএনপি বিরোধী দল নয়, জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। কিন্তু বিএনপি আজ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

মানুষের জীবনযাত্রা নষ্ট করছে, সম্পদ ধ্বংস করছে এবং মানুষ হত্যা করছে।

 

আজ বুধবার (৬ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে 'স্মার্ট অন স্ট্রিট পার্কিং' এর পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তারা শুধু মানুষ হত্যা করে না, বিদেশিদেরও হত্যা করে। তাবেলা সিজারকে হত্যা করেছে।

জাপানি একজনকে হত্যা করেছে। আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরুকে হত্যার চেষ্টা করা হয়েছে। মসজিদের ইমামকে হত্যার চেষ্টা হয়েছে। সেই কথা কিন্তু এদেশের মানুষ ভোলেনি।
নতুনভাবে এই দেশকে অকার্যকর করার চেষ্টা চালাচ্ছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেন, বিরোধী দল সহিংসতা করছে আর আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করছে। কিন্তু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোপাগাণ্ডা মেশিনের মাধ্যমে তারা নানারকম প্রচারণা চালায়। আমরা উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে চাচ্ছি আর তারা ধ্বংস চালাচ্ছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মানুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।