NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

টিয়ার শেল নিক্ষেপ করতে গিয়ে বিস্ফোরণে আহত ৩ পুলিশ সদস্য


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৫:১৩ পিএম

টিয়ার শেল নিক্ষেপ করতে গিয়ে বিস্ফোরণে আহত ৩ পুলিশ সদস্য

ঢাকা: গাজীপুর মেট্রো এলাকায় টিয়ার শেল নিক্ষেপের সময় বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

আহতরা হলেন উপপরিদর্শক (এসআই) প্রবীর (৪৫), নায়েক মোরশেদ আলম খান (৩৫) ও  পুলিশ কনস্টেবল ফুয়াদ হাসান (২৭)। 

এডিসি নন্দিতা মালাকার ও অ্যাডিশনাল এসপি ফরিদা পারভিনের নেতৃত্বে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি প্রতিনিধিদল আহতদের খোঁজখবর নিতে আসে।

 

আহতদের অবস্থা সম্পর্কে জরুরী বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা আহতদের পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছি। বর্তমানে তারা স্ট্রাগল রয়েছে। তিনজনের মধ্যে কনস্টেবল ফুয়াদ ও মোরশেদকে ভর্তি করা হয়েছে।’

ফরিদা পারভিন বলেন, ‘আমরা পুলিশ সদস্যদের আহত হওয়ার খবর শুনে এসেছি।

আহত তিনজন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।’