NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

টুইটারের মামলার হুমকি নিয়ে ঠাট্টা করলেন মাস্ক


খবর   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৫, ০৫:৩৯ এএম

>
টুইটারের মামলার হুমকি নিয়ে ঠাট্টা করলেন মাস্ক

সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নেওয়ার চুক্তি থেকে ফিরে আসার জন্য টেক বিলিয়নেয়ার এলন মাস্কের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। আর এ খবরটিকে নিয়ে ঠাট্টা করে একটি মেম টুইট করেছেন মাস্ক। 

মেমটিতে টেসলার প্রতিষ্ঠাতার চারটি ছবি রয়েছে, যার প্রতিটিতে তাকে আগের ছবিটির চেয়ে বেশি হাসতে দেখা যাচ্ছে। আর চারটি ছবির একেকটির সাথে একেককটি ক্যাপশন লেখা। 

প্রথম ক্যাপশনে লেখা- ওরা বলেছিল, আমি টুইটার কিনতে পারবো না। দ্বিতীয় ক্যাপশনে লেখা- তারপর তারা আমাকে বটের (ফেক অ্যাকাউন্ট) তথ্য দেবে না। তৃতীয় ক্যাপশনে লেখা- এখন তারা আদালতের মাধ্যমে জোর করে আমাকে টুইটার কিনতে বাধ্য করতে চায়। চতুর্থ ক্যাপশনে লেখা, এখন কোর্টে তাদের বটের তথ্য দিতে হবে।   

মাস্কের এ টুইটের বিষয়ে টুইটার কোনো মন্তব্য করতে রাজি হয়নি।  

সোশ্যাল মিডিয়ার এ প্ল্যাটফর্ম কেনার জন্য মাস্ক চুক্তি থেকে কিছুটা সরে আসেন। তার আগে তিনি টুইটারের ফেক অ্যকাউন্টগুলো সম্পর্কে আরও বেশি তথ্য চেয়েছিলেন। তার যুক্তি ছিল যে- ব্যবসায় ওই তথ্য প্রয়োজন এবং তা ছাড়া চুক্তিটি সম্পন্ন করা যাবে না।   

মাস্কের অভিযোগ, টুইটার তাকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে রাজি হচ্ছে না। এবং তিনি যেসব কারণে এ চুক্তি থেকে পিছু হটছেন এটা তার একটা।  

আর মাস্ক চুক্তি থেকে সরে যাওয়ার জন্য আদালতে পথে যাওয়ার হুমকি দেয় টুইটার কর্তৃপক্ষ। 

টেসলার সিইও বলছেন যে তিনি বাকস্বাধীনতা রক্ষার জন্য টুইটার কিনতে চাইছিলেন, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন এবং টুইটে এডিট অপশনও আনবেন তিনি।   

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠা স্পেস-এক্স- এর মালিক এলন মাস্ক।