NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

নির্বাচনের সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : সিইসি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৫ পিএম

নির্বাচনের সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রসঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ হয়েছে। আমরা ওনাকে জানিয়েছি যে নির্বাচন অত্যাসন্ন। জানিয়েছি, আমরা এখনো পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। আজকে ওনার সঙ্গে মতবিনিময় করে গেলাম।

পরে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব।'

 

আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হচ্ছে কি না সে প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা এটার ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্ত নিইনি। আমরা যেটা বলেছি যে আমরা দ্রুত তফসিল ঘোষণা করব।

কারণ সময় হয়ে গেছে। আর নির্বাচনের ব্যাপারে আমরা আগে যেটা বলেছি, এখনো সেই অবস্থানে আছি। তবে আমরা বসে এটাকে যখন চূড়ান্ত করব তখন আপনাদের জানাব।'

 

ভোটের মাঠে রাজনৈতিক বাস্তবতা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কোনো আলাপ হয়েছে কি না জানতে চাইলে সিইসি বলেন, 'এটা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি।

আমরা আমাদের কথা বলেছি এবং প্রত্যাশা ব্যক্ত করেছি। শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচন হয় এবং এ বিষয়ে যেন সবার সহযোগিতা পাই।’

 

পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন কাজী হাবীবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। এই দলে আরো ছিলেন নির্বাচন কমিশনের সচিব। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।