NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

পটুয়াখালী-১ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের আফজাল


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ১২:৪৭ পিএম

পটুয়াখালী-১ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের আফজাল

ঢাকা: পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আফজাল হোসেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। আফজাল হোসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহনুর খান সাংবাদিকদের জানান, এই উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় আজ মনোনয়ন প্রত্যাহারের সময় শেষে আফজাল হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হলো।

 

তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৭৩ হাজার ২৫৬ জন।

গত ১ নভেম্বর এই আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করা হয়। ২ নভেম্বর জেলা প্রশাসকের দরবার হলে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না থাকায় আফজাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর পটুয়াখালী-১ আসনের তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বার্ধক্যজনিত মৃত্যুতে আসনটি শূন্য হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।