NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

রাতের গরম আরও বাড়বে


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ১২:০৯ এএম

>
রাতের গরম আরও বাড়বে

চলমান ভ্যাপসা গরম পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার চলমান এ পরিস্থিতির সহসা উন্নতির সম্ভাবনা নেই বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, চলমান তাপদাহ আগামী ১৬ জুলাই পর্যাপ্ত অব্যাহত থাকতে পারে। আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। 

তিনি বলেন, দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি না হলেও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা ২৭-২৯ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে ১৬ জুলাই পর্যন্ত ভ্যাপসা গরম পরিস্থিতি চলমান থাকতে পারে। ১৬ জুলাইয়ের পর থেকে তাপমাত্রা সারা দেশে একযোগে কমতে পারে।