NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

রাত ৩টায় ভারতের রাস্তায় গুরবাজ, গড়লেন মানবিকতার নজির


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০২ এএম

রাত ৩টায় ভারতের রাস্তায় গুরবাজ, গড়লেন মানবিকতার নজির

ভারত বিশ্বকাপ আফগানিস্তানকে ক্রিকেটবিশ্বের কাছে নতুনভাবে পরিচয় করিয়েছে। টি-টোয়েন্টির মতো ওয়ানডে ক্রিকেটটাও যে আফগানরা খেলতে পারে, সেটা দেখিয়েছেন রশিদ খান-রহমানউল্লাহ গুরবাজরা।

সেমিফাইনালে খেলার সমীকরণ মেলাতে না পারলেও চারটি ম্যাচ জিতেছে আফগানিস্তান। তবে এবার ক্রিকেট দিয়ে নয়, মানবিকতার উদাহরণ দেখিয়ে খবরের শিরোনাম হয়েছেন আফগান ওপেনার গুরবাজ।

 
আহমেদাবাদের রাস্তায় মধ্যরাতে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

 

রাস্তায় ঘুরে ঘুরে গুরবাজের আর্থিক সাহায্য দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাতের বেলা রাস্তার পাশে শুয়ে থাকা মানুষকে তিনি আর্থিক সাহায্য করছেন। অনেকটা নীরবেই কাজটা করছিলেন আফগান ওপেনার।

 

 

এ সময় ঘুমন্ত মানুষকে ডেকে বিরক্ত করেননি গুরবাজ। ঘুম থেকেও জাগাননি। শুধু তাদের পাশে টাকা রেখে সামনে এগোতে দেখা গেছে তাঁকে। ঘড়িতে তখন রাত ৩টা।

 
কেউ একজন ঘটনাটা ফোনের ক্যামেরা দিয়ে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এর পরই তা ছড়িয়ে পড়ে। এবারের বিশ্বকাপ মিশনে ৯ ইনিংসে ২৮০ রান এসেছে গুরবাজের ব্যাট থেকে। দল হিসেবে এবার তারা পেয়েছে বিশ্বকাপের সেরা সাফল্য।

 

এর আগে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ মিলে আফগানিস্তান ম্যাচ জিতেছে মাত্র একটি।

 
আর এবার এক আসরে ৯ ম্যাচে জয়ের সংখ্যা চারটি।