NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বড় ম্যাচের চাপ টের পাচ্ছেন রোহিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:২৫ পিএম

বড় ম্যাচের চাপ টের পাচ্ছেন রোহিত

প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি? ২০১৯ সেমিফাইনালে ম্যানচেষ্টারে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার ঘরের মাঠে সেই ক্ষততে প্রলেপ দেয়ার সুযোগ পাচ্ছেন রোহিত শর্মারা। ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

 
 

 

ঘরের মাঠ, গ্যালারি ভর্তি দর্শক সমর্থন- সবই থাকবে রোহিতদের পক্ষে। তবুও ম্যাচটা যে সেমিফাইনাল। টানা ৯ ম্যাচ জিতে অপরাজিত থেকে শেষ চারের টিকিট পেলেও কিউইদের বিপক্ষে এই ম্যাচ হারলে এবারো নক-আউট থেকে বিদায় নিতে হবে ভারতকে। এজন্য বড় ম্যাচের চাপ বেশ টের পাচ্ছেন ভারতীয় অধিনায়ক।

 

 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘সব জায়গা থেকেই শুনতে পাবেন, আগামীকাল আমাদের জিততে হবে। শতক পেতে হবে, ৫ উইকেট নিতে হবে। দুই শ থেকে আড়াই শ ম্যাচ খেলা কেউ কিংবা ৫ থেকে ১০ ম্যাচ খেলা কেউ—সবাইকে একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। তাই চাপের প্রশ্নে এটা ভারতীয় ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক।

 
’

 

তবে শুধুমাত্র সেমিফাইনাল নয়, বরং বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই চাপ থাকে বলে জানিয়েছেন রোহিত, 'লিগ ম্যাচ, সেমিফাইনাল কিংবা ফাইনাল-যেটাই হোক না কেন, বিশ্বকাপের ম্যাচে চাপ থাকবেই। এটাই হবে, কারণ টুর্নামেন্টটা বিশ্বকাপ, তাই চাপ থাকাই স্বাভাবিক।'