NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

দুঃসময়ে বাবরের পাশে দাঁড়ালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৩৬ পিএম

দুঃসময়ে বাবরের পাশে দাঁড়ালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক

বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারেনি পাকিস্তান। ৯ ম্যাচে জিতেছে মাত্র চারটিতে। বৈশ্বিক আসরে ব্যর্থতার দায় নিতে হচ্ছে অধিনায়ক বাবর আজমকে। সমালোচনার তীর ছুঁড়ে মারা হচ্ছে তাকে।

 
তবে পাকিস্তানের ব্যর্থতার পেছনে শুধু বাবরের ভুল দেখেন না ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। 

 

দলীয়ভাবে পাকিস্তান ব্যর্থ হলেও বাবর আজম ব্যক্তিগতভাবে যে খুব খারাপ কাটিয়েছেন বিশ্বকাপ এমনটা বলা যায় না। যদিও শুরুর দিকে রানের চাকা ঘোরেনি বাবরের। তবে এরপর ছন্দ খুঁজে পান পাকিস্তান অধিনায়ক।

 
চার ফিফটিতে ৪০ গড়ে ৩২০ রান এসেছে বাবরের ব্যাট থেকে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও দলীয় ব্যর্থতার কারণে বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বেশি।

 

তবে এই দুঃসময়ে বাবর আজমের পাশে দাঁড়িয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেছেন, 'আপনি যদি বলেন বাবর আজম অধিনায়কত্বের জন্য সঠিক পছন্দ নয়, তাহলে আপনি কেবল সাম্প্রতিক পারফরম্যান্স দেখছেন।

 
সে কিন্তু সেই অধিনায়ক, যে ছয় মাস আগেও পাকিস্তানকে র‍্যাংকিংয়ে এক নম্বর করেছে। যখন কেউ শূন্য রানে আউট হবে, তখন ৯৯ ভাগ মানুষ তাকে বাদ দিতে চাইবে। একজন সাধারণ খেলোয়াড় এসেই সেঞ্চুরি করলে, তাকে মহাতারকা বানিয়ে দেবে। তাই কেবল সাম্প্রতিক পারফরম্যান্স দেখবেন না, দেখুন সে দলের জন্য কী করেছে। কতটা নিবেদিত ছিল।
 
'

 

কপিল দেবের পাশাপাশি বাবরকে সমর্থন দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক বোর্ড সভাপতি রমিজ রাজাও। তাঁর মতে, বাবরকে বলির পাঁঠা না বানিয়ে বোর্ডে পরিবর্তন করা হোক।