NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১৭ এএম

অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর আজম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট শেয়ার করে নিজেই এ খবর জানিয়েছেন বাবর। পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর।

পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার জানায়, বাবরকে সাদা বলের দুই ফরম্যাটের দায়িত্ব ছেড়ে শুধু টেস্ট অধিনায়কত্ব রাখতে বলা হয়েছিল।

 
কিন্তু এই প্রস্তাবে রাজি হননি তিনি।

 

পদত্যাগ বার্তায় বাবর লিখেছেন, ‘এ সময়ে আমি মাঠ ও মাঠের বাইরে নানা উত্থান-পতনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। তবে সব সময়ই ক্রিকেট বিশ্বে পাকিস্তানের গৌরব ও সম্মান বজায় রাখার দিকে লক্ষ্য রেখেছি।’

২০১৯ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব পান বাবর আজম।

 
পরের বছর পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব পান। নেতৃত্বে দলকে ভালোভাবে টেনে নিয়ে যাচ্ছিলেন বাবর। কিন্তু ভারত বিশ্বকাপে পাকিস্তান সেনিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় বাবরের অধিনায়কত্ব সমালোচনার মুখে পড়ে।

 

বাবরের পদত্যাগের আগে থেকে অবশ্য পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলে আসছিল, পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজে অধিনায়ক হতে পারেন শান মাসুদ, টি-টোয়েন্টির দায়িত্ব পেতে পারেন শাহীন আফ্রিদি।