NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

এক ফ্রেমে হাজির হচ্ছেন দেব-জিৎ-প্রসেনজিৎ!


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১৫ এএম

এক ফ্রেমে হাজির হচ্ছেন দেব-জিৎ-প্রসেনজিৎ!

বলিউডে এখন বড় বড় তারকাদের প্রায়ই এক ফ্রেমে দেখা যাচ্ছে। পিছিয়ে নেই দক্ষিণের তারকারাও। একে অন্যের সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির থাকছেন, যৌথভাবে করছেন অভিনয়। তবে টলিউডে এই দৃশ্য খুব একটা চোখে পড়ে না।

 
যদিও সময় বদলে যাচ্ছে। সামনে টলিউডের মহাতারকাদের এক ফ্রেমে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন দর্শক-অনুরাগীরা। আর কলকাতার দর্শকদের সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে শিগগিরই! এমনটাই অবশ্য জানালেন টলিউড সুপারস্টার জিৎ।

 

এই মুহূর্তে বলিউডে নতুন ট্রেন্ড, মেগাস্টারদের একে অন্যের সিনেমায় হাজির হওয়া।

 
এই যেমন শাহরুখের ‘পাঠান’-এ হাজির ছিলেন সালমান খান। এবার ‘টাইগার ৩’-এ এলেন শাহরুখ খান। ‘টাইগার ৩’-এর ক্লাইম্যাক্সে এলেন হৃতিকও। তবে যদি টলিউডেও এমনটা হয়?

 

সম্প্রতি এমনই এক প্রশ্ন রাখা হয়েছিল টলিউডের নায়ক জিৎয়ের কাছে।

 
প্রশ্ন ছিল, এক ফ্রেমে কি দেখা যাবে দেব, জিৎ ও প্রসেনজিৎকে?

 

এই প্রশ্নের উত্তরে জিৎ বলেন, ‘একবার মুম্বাই যাওয়ার পথে বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে এমন কথা হয়েছিল। আমার দিক থেকে কোনো আপত্তি নেই। যদি ভালো স্ক্রিপ্ট পাই, তাহলে এ রকম ছবি হতেই পারে। তবে ক্যামিও নয়। বরং তিনজনেরই থাকবে সমান চরিত্র।

 
আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।’

 

টলিউডে অবশ্য এর আগে একই ছবিতে কাজ করেছেন দেব ও জিৎ। ছবির নাম ‘দুই পৃথিবী’। অন্যদিকে ‘জুলফিকার’ ও ‘কাছের মানুষ’ ছবিতে দেখা গিয়েছিল দেব ও প্রসেনজিৎকে। এবার পালা তিন সুপারস্টারের একসঙ্গে পর্দায় আসার। আর সেই অপেক্ষায় রয়েছেন তিন তারকার অনুরাগীরাও।