NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
Logo
logo

মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৭ এএম

মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মালদ্বীপের রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জ এবং ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফের শপথ অনুষ্ঠানে দেশের পক্ষে যোগ দেন তিনি।

 এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সিশেলসের ভাইস প্রেসিডেন্ট, চীনের বিশেষ দূত, ভারত, পাকিস্তান, তুর্কি, ইউএই'র মন্ত্রী, রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। শপথ অনুষ্ঠান শেষে অতিথিরা মালদ্বীপের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেন।

 

 

পিপলস ন্যাশনাল কংগ্রেস প্রার্থী মোহামেদ মুইজ্জ গত ৯ ও ৩০ সেপ্টেম্বর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের সরাসরি জনগণের ভোটে নির্বাচনে ৫৪.০৪ শতাংশ ভোট পেয়ে মলদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী পূর্বের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, বিমান চলাচল, তথ্য প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রীর মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।