NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ এএম

যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু

যমজ পুত্রসন্তানের মা হয়েছেন একসময়ের নন্দিত অভিনেত্রী সুমাইয়া শিমু। গত ৮ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শিমু যমজ পুত্রসন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সুমাইয়া শিমুর মা হওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি। চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আমাদের ড. সুমাইয়া শিমু।

 
এই চমৎকার মেয়েটি জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায় প্রবেশ করেছে। শিমু সম্প্রতি যমজ পুত্রসন্তানের মা হয়েছে ৮ নভেম্বর।’

 

শিমুকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘অনেক অভিনন্দন তোমাকে শিমু। জানি মা হিসাবেও তুমি হবে অনন্য।

 
সোনাবাবাদের জন্য অনেক আশীর্বাদ আর তোমার জন্যে ভালোবাসা। অনেক ভালোবাসি।’

 

1
যমজ সন্তানের সঙ্গে অভিনেত্রী সুমাইয়া শিমু

সুমাইয়া শিমুর জন্ম ও শৈশব কাটে নড়াইলে। তার পিতা আতিয়ার রহমান একজন সরকারি কর্মকর্তা এবং মা লায়লা রহমান একজন গৃহিণী।

 
শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতিবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

 

শিমুর টেলিভিশন নাটকে অভিষেক হয় ১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে। কাজের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কারও জিতেছেন তিনি। ২০১৫ সালের ২৮ আগস্ট নজরুল ইসলামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।