NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
Logo
logo

হরতাল শেষে এক দিন বিরতি, ফের ৪৮ ঘণ্টা অবরোধ ডাকল বিএনপি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৪৭ পিএম

হরতাল শেষে এক দিন বিরতি, ফের ৪৮ ঘণ্টা অবরোধ ডাকল বিএনপি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সরকারের পদত্যাগসহ নানা দাবিতে আগামী বুধবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আজ সোমবার বিকেল চারটায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান।

 

 

এর আগে বিএনপির সমর্থনে আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। 

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ চলাকালে একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি।

 
হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়, যা শেষ হয় গত ২ নভেম্বর।

 

এরপর বিরতি দিয়ে দিয়ে তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। পরে আবার চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে তারা। সবশেষ পঞ্চম দফায় রবিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে দলটি, যা আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।