NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ভার্চুয়াল জি২০ বৈঠকে যোগ দেবেন পুতিন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৮ এএম

ভার্চুয়াল জি২০ বৈঠকে যোগ দেবেন পুতিন

ভারতে জি২০ বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যোগ দিলেও আসেননি পুতিন। কিন্তু ভার্চুয়াল বৈঠকে তিনি যোগ দেবেন বলে জানিয়েছেন। ২০২২ সালের ইন্দোনেশিয়া এবং ২০২৩ সালের ভারত, পর পর দুইটি জি২০ বৈঠকে যোগ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্যই দুইটি বৈঠকে আসেননি রাশিয়ার প্রেসিডেন্ট।

 
দুইটি বৈঠকেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ভারতের জি২০ বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ব্রাজিলে পরবর্তী বৈঠক হওয়ার আগে নভেম্বর মাসে ভারত একটি ভার্চুয়াল জি২০ বৈঠকের আয়োজন করতে চায়। সেই বৈঠকে পুতিন যোগ দেবেন বলে ক্রেমলিন জানিয়েছে।

 

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

 
তাতে বলা হয়েছে, আগামী বুধবার জি২০-এর একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিগত জি২০ বৈঠকের বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে। জি২০ বৈঠকে যে ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে তার বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে মোদির মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে।

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আশপাশের দুই-একটি দেশে সফর করলেও খুব লম্বা সফরে যাননি রাশিয়ার প্রেসিডেন্ট।

 
তবে চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বিশ্ব নেতাদের অধিকাংশ সম্মেলনই তিনি এড়িয়ে চলেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অধিকাংশ বৈঠকে অংশ নিয়েছেন। এরইমধ্যে আন্তর্জাতিক আদালত পুতিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউক্রেনের শিশুদের অন্যায়ভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার অপরাধে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
 
সেই পরোয়ানা জারি হওয়ার পর প্রথম ভারচুয়ালি এমন সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এখন জি২০ ভার্চুয়াল বৈঠকে তিনি কী বলেন, সে দিকে নজর রেখেছেন কূটনীতিকেরা।